ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় বিদেশীমদসহ মাদক কারবারি র‌্যাবের হাতে আটক

মাইদুল ইসলাম (গাইবান্ধা জেলা প্রতিনিধি)
ডিসেম্বর ৭, ২০২৩ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার কামারজানী থেকে ২৬ বোতল বিদেশী মদসহ মারুফ হাসান (৩৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব -১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে আটকৃত মারুফ হাসানের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। আটককৃত মারুফ হাসান গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নের মোঃ দুলু মিয়ার পুত্র। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কামারজানী ইউনিয়ন শাখার আহবায়ক।

র‌্যাব -১৩ গাইবান্ধা ক্যাম্পের কমান্ডার মাহমুদ বশির আহমেদ জানান, মাদক বিক্রয়ের উদ্দেশ্যে গাইবান্ধা সদর উপজেলার কামারজানী এলাকায় একজন অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালিয়ে মারুফকে আটক করা হয় ।

এ সময় তার কাছ থেকে ২৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। আটকৃত মাদক ব্যবসায়ি সুকৌশলের দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে বলে জানান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন থেকে এ চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান তিনি।

সকালে আটক মারুফের বিরুদ্ধে বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদক মামলা রুজু করা হয়। পরে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।