জেলা তথ্য অফিস,গাইবান্ধার আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের হাসেম বাজার সরকার পাড়ায় মঙ্গলবার দিনব্যাপী”উঠান বৈঠক” অনুষ্ঠিত হয়েছে।
এ সময় জেলা তথ্য অফিসার হৃদয় মাহমুদ চয়নের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলমগীর হোসেন, ক্রীড়া অফিসার, গাইবান্ধা,বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্নী বেগম, ইউপি সদস্য ও জনাব মোস্তাক আহমেদ, ইউপি সদস্য, খোলাহাটী ইউনিয়ন পরিষদ, গাইবান্ধা।
বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, স্মার্ট বাংলাদেশ ও ভিশন:২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, গুজব, সাম্প্রদায়িকতা, সরকার ও রাষ্ট্র্রবিরোধী অপপ্রচার এবং অপরাজনীতি প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম, তথ্য অধিকার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মোঃ মাসুদুর রহমান (মাসুদ), সাইন অপারেটর, জেলা তথ্য অফিস, গাইবান্ধা

