কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ সর্বস্তরের জণগনের কাছে চির কৃতজ্ঞতা স্বীকার করে শনিবার এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, উপজেলার তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের অনুরোধে আমিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।
সাধারণ মানুষ বর্তমান সরকারের এক নেতার দুঃশাসনের পরিবর্তন চায়। উপজেলার তৃণমূল আওয়ামী লীগের নেতারা আজও বঞ্চিত-লাঞ্চিত, অবহেলিত। যারা নিজেদের জায়গা-জমি বিক্রি করে দলের দূর্দিনে আওয়ামী লীগের রাজনীতি করেছেন তাঁরা আজ আওয়ামী লীগ জোর করেও করাতে পারছেন না। তারা নিজের দলীয় নেতাদের প্রতিহিংসার শিকার হয়ে পদে পদে মামলা হামলার শিকার হচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন এর চেয়ারম্যান, আওয়ামী লীগ ও সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, এবং উপজেলার তৃনমূল সাধারণত জনগণ।
স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ নেতাকর্মীদের অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করছেন বলেও জানান।

