ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশকে চুরি হওয়া মোটরসাইকেলের খোঁজ দিলো আসামি

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ১৯, ২০২৩ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম মহানগর এলাকা থেকে মোটরসাইকেল চুরির অভিযোগে মো. সোলায়মান হাওলাদার (৩৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে নিয়ে অভিযান চালিয়ে সাতকানিয়া থানার বাজালিয়া ইউনিয়ন এলাকা থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

নগরের পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) খাজা এনাম এলাহী বলেন, থানায় দায়ের হওয়া একটি চুরি মামলার তদন্তে নেমে প্রথমে আসামিকে শনাক্ত করা হয়। এরপর তাকে নিয়ে অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত সোলায়মানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।