ঢাকাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে সাংবাদিকের সাথে মত বিনিময় করেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি

আলেক উদ্দীন (জয়পুরহাট)
ডিসেম্বর ২২, ২০২৩ ৮:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

জয়পুরহাট -২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২১শে ডিসেম্বর২০২৩ইং বৈকাল ৩ ঘটিকার সময় জয়পুরহাট জেলা শহরের ধানমন্ডি পৌর কমিউনিটি সেন্টার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহসভাপতি হক্কানী,মহসিন,ও আব্দুল বারিক মন্ডল, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী,কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন,ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহ জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও আওয়ামীগের নেতৃবৃন্দরা।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সাংসদের হুইপ, সরকারের বিভিন্ন উন্নয়ন সাংবাদিকের কাছে তুলে ধরেন ও সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা চান ও সাংবাদিকদের বিভিন্ন পরামর্শের উত্তর দেন।

এসময় জেলা ও উপজেলার প্রায় দুই শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।