ঢাকাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধা জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

মাইদুল ইসলাম (গাইবান্ধা জেলা প্রতিনিধি)
ডিসেম্বর ২৬, ২০২৩ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

জেলা তথ্য অফিস,গাইবান্ধার আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের কামারপাড়া উচ্চ বিল্যালয় মাঠ প্রাঙ্গণে সোমবার দিনব্যাপী “নারী সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসার হৃদয় মাহমুদ চয়নের সভাপতিত্বে এবং সাইন অপারেটর মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন গাইবান্ধা সরকারি কলেজ-এর অধ্যক্ষ খলিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরাজুল ইসলাম, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন গাইবান্ধা, ডাঃ শুভ্র কর্মকার মেডিকেল অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, ফুলছড়ি,এ.আর.এম মাহফুজার রহমান চেয়ারম্যান, কামারপাড়া ইউনিয়ন পরিষদ, সাদুল্লাপুর,জনাব উম্মে হাবিবা ফেরদৌস(মুক্তা), ইউপি সদস্য, কামারপাড়া ইউনিয়ন পরিষদ সাদুল্লাপুর।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, স্মার্ট বাংলাদেশ ও ভিশন:২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, গুজব, সাম্প্রদায়িকতা, সরকার ও রাষ্ট্র্রবিরোধী অপপ্রচার এবং অপরাজনীতি প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম, তথ্য অধিকার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।