ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে সংবাদকর্মীদের সাথে ইউএনও এর মত বিনিময় সভা

আলেক উদ্দিন (জয়পুরহাট প্রতিনিধি)
জানুয়ারি ১৭, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের কালাই উপজেলা নিবার্হী অফিসার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন। ১৭ই জানুয়ারী ২০২৪ইং বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সাথে মত বিনিময় করেন।

তিনি প্রথমে সংবাদকর্মীদের কাছে নিজের পরিচয় দেন এবং সংবাদকর্মীদের পরিচয় নেন। পরিচয় পর্ব শেষে সাংবাদিকগণ উপজেলার বিভিন্ন এলাকার সমস্যার কথা তুলে ধরলে ইউএনও মহোদয় মনোযোগ সহকারে কথাগুলো শোনার পর তিনি বলেন, বিশেষ করে উপজেলায় মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে মাদক থেকে ছেলেদেরকে দূরে রাখতে হলে খেলাধুলায় মনোযোগী বাড়াতে হবে।

আর বাল্যবিবাহ যেন কেউ দিতে না পার সে ব্যাপারেও সকলকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন এলাকায় যত সমস্যা থাকে না কেন জনস্বার্থে এবং এলাকার উন্নয়নের জন্য সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা চালিয়ে যাব এছাড়া ও উপজেলা নির্বাহী অফিসার এলাকার উন্নয়নের সম্ভাবনার বিষয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন এবং সকলের কাছে সার্বিক সহযোগিতা চেয়ে কথা বলা শেষ করেন।

তারপর অত্র মত বিনিময় সভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহামন ও সাধারণ সম্পাদক আমির উদ্দীন মাস্টার। উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম ও সহ—সভাপতি মুনছুর রহমান। কালাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহারুল আলম ও সাধারণ সম্পাদক সেলিম রেজা শিপন। প্রেস ক্লাব কালাই সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নরসহ আরো অনেকে। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের অফিসারগণ ও কালাই উপজেলার সকল প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।