ঢাকারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে তিনজনের যাবজ্জীবন কারাদন্ড

আলেক উদ্দিন (জয়পুরহাট প্রতিনিধি)
জানুয়ারি ৩০, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটে হত্যা ও মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন ও একজনের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার মহিপুর এলাকার মৃত ফরমান আলীর ছেলে ছানোয়ার হোসেন, সদরের রহিমাপুর এলাকার মৃত ছলিমের ছেলে রাব্বি হাসান লিটন ও ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কাঠিপাড়া গ্রামের ইসমাইলের ছেলে মাহফুজ। অপরদিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলী মিয়ার ছেলে এরফান রশিদকে ১০ বছরের সাজা দেওয়া হয়। এর মধ্যে ছানোয়ার পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানাগেছে, পাঁচবিবি উপজেলার নিলতাপাড়া গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী মেরিনার কিছু টাকা মানুষের কাছে সংরক্ষিত ছিল। সেই টাকা ছানোয়ার দীর্ঘ দিন থেকে এনে দেওয়ার জন্য স্ত্রীকে চাপ দিতেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটিও হয়। এরই জেরে ২০১৯ইং সালের ১০ মার্চ রাতের কোন এক সময় আসামী ধারালো অস্ত্র দিয়ে মেরিনাকে মাথায় ও ঘাড়ে আঘাত করে হত্যা করে। পরের দিন তার মরদেহ উদ্ধার করে পুলিশ। থানায় মামলা হয়।

অন্যদিকে ২০২১ ইং সালের ১৩ ডিসেম্বর সদর উপজেলার ধলাহার রঘুনাথপুর এলাকা থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ রাব্বি হাসান লিটন ও ২০১৯ইং সালের ২৮ সেপ্টেম্বর বিনধারা এলাকা থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ মাহফুজ ও এরফানকে গ্রেফতার করে পুলিশ। রায়ের বিষয়গুলি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর এ্যাড নৃপেন্দ্রনাথ মন্ডল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।