ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী ২০২৪ বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত ও পরিচালিত উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৪ এর বিদায় অনুষ্ঠান ৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. বৃহস্পতিবার, বিকেলে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অত্র বিদ্যালয় থেকে ২৩৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তারা উত্তর কাট্টলী নুরুল হক চৌধুরী পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সভাপতি করেন প্রধান শিক্ষক মৌসুমী দাশ। এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম।

এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, তাহের-মঞ্জু কলেজের অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর, প্রতিষ্ঠান প্রধান আব্দুস সাত্তার মজুমদার, প্রাথমিক শাখার প্রধান শিক্ষক জাকির হোসেন সহ অন্যরা।

বিদায় অনুষ্ঠানে পরীক্ষার্থীদের উপহার প্রদান সহ ফুল ছিটিয়ে উৎসাহিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি, সমাজসেবক ও শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম পরীক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য অধ্যয়ন এবং সঠিক উত্তর লিখার পরামর্শ দেন। তিনি বলেন, এসএসসি’র ফলাফলের উপর ভবিষ্যত জীবনে সাফল্য নির্ভর করে এ বিষয়টি শিক্ষার্থীদের আমলে নিয়েই পরীক্ষায় অংশ নিতে হবে।

তিনি বলেন আমার পিতা সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম শিক্ষা বিস্তার এবং দেশে শিক্ষিত সুনাগরিক গড়ার জন্য স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তিনি তাঁদের শিক্ষা বিস্তার ও সমাজসেবায় সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।