পরিবেশ আইন অমান্য করে দিনে দুপুরে প্রকাশ্যে পুকুর ভরাটের অভিযোগ উঠেছে চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ধুপকুল কোরবান আলী শাহ মাজার সংলগ্ন এলাকার স্থানীয় বেশ কয়েকজনের বিরুদ্ধে।
রোববার বিকেলে সরেজমিনে ঐ এলাকায় শাহাজান কোম্পানির বাড়ির সামনে পুকুর ভরাটের এমন দৃশ্য দেখা যায় । এলাকাবাসীর অভিযোগ পুকুর ভরাটের ফলে আশপাশে অগ্নিকাণ্ড হলে পুকুরের অভাবে আগুন নেভাতে বেগ পেতে হবে, এতে ঝুঁকিতে থাকবে এলাকাবাসী।
তবে স্থানীয়দের অনেকেই ক্যামেরার সামনে পুকুর ভরাটে জড়িতদের নাম বলতে অনিহা দেখা গেছে।
জানা গেছে, স্থানীয় বাসিন্দা কাইসার, শাহাজান কোম্পানি,রেজাউল করিম, ও তার দুই ফুফু সহ পুকুরের আরো বেশ কয়েকজন অংশীদার মিলে এই পুকুর ভরাট করছে। আর এই পুকুর ভরাটের কাজে রেজাউলের হয়ে কাজ করছে মিঠু নামের এক ব্যক্তি। যদিও সংবাদকর্মীদের উপস্তিতি জানতে পারায় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে মুঠোফোনে রেজাউল ও মিঠুর সাথে কথা হলে পুকুর ভরাটে পরিবেশের অনুমতি না নেয়ার কথা স্বীকার করে এসবে তারা জড়িত নয় বলে দাবি করেন।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলে, পরিদর্শন শেষে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক।
পুকুর ভরাট করে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নস্ট করছে, অন্যদিকে পরিবেশের বিপর্যয় ঘটছে বলে মনে করছেন পরিবেশবিদরা।

