ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পূনরায় ভোটের মাধ্যমে জনগনের সেবা করতে চান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী

নিউজ ডেস্ক
মার্চ ১২, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী পবিত্র ওমরা হজ্বে যাওয়ার পূর্বে এলাকার আওয়ামীলীগের নেতা কর্মী ও এলাকার সাধারণ মানুষদের সাথে নিয়ে মোটর সাইকেল ও ব্যাক্তিগত গাড়ী বহর নিয়ে আনোয়ারা উপজেলার এগারটি ইউনিয়নে গিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও দোয়া কামনা করেন এবং উন্নয়নমূলক কাজের পরিদর্শন করেন।

এই সময় তিনি জন সাধারনের কাছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পূনরায় ভোটের মাধ্যমে সেবামূলক কাজের ধারা অব্যাহত রাখতে ভোট প্রত্যাশা করেন।

১০ মার্চ সকাল ১০টায় উপজেলার চাতরী চৌমুহনী থেকে শুরু করে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে উপজেলা প্রতিটা গ্রাম পরিদর্শন করেন তিনি। এসময় প্রতিটা এলাকার জনসাধারণের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন তিনি।

এসময় উপজেলা চেয়ারম্যানের সাথে দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য এম এ মালেক, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা আবু জাফর, শামসুদ্দিন আহমেদ চৌধুরী, আবু তাহের কন্ট্রাক্টর, সহ-সভাপতি জাফর উদ্দিন চৌধুরী, জানে আলম ,উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর , যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইয়াছিন হিরু, যুব ও ক্রীড়া সম্পাদক জাহেদুর রশিদ, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক এম এ সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন আমজাদী, সাংস্কৃতিক সম্পাদক আজিজুল হক নসু,বন ও পরিবেশ সম্পাদক নুর হোসেন ডিলার, মুক্তিযোদ্ধা সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সদস্য নজরুল ইসলাম বকুল, নজরুল আনসারী মুজিদ, আবদুল আলীম,সেলিম উদ্দিন মেম্বার, রাসেদুল ইসলাম চৌধুরী রাসেল, দক্ষিণ জেলা যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এম ওসমান গনি রাসেল, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোঃ কাইয়ুম, মো. ফোরকান, ফয়েজ, শাহজাহান, এম ওসমান গনি, রাশেদুল করিম রাসেদ, মোহাম্মদ হাসান, ছৈয়দ নুর, মোহাম্মদ শফি, জিয়াউল হক মেম্বার, আবদুল আলীম, কুতুব উদ্দীন সোহেল, মোজাম্মেল হক,আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আলী আব্বাস,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেরসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আনোয়ারায় প্রচুর উন্নয়ন হয়েছে। গ্রামাঞ্চলে কিছু কিছু কাজ রয়েছে। জনগন সবসময় আমার পাশে ছিলো। আগামী উপজেলা পরিষদের নির্বাচনেও জনগণ আমার পাশে থাকে তাহলে আমি আবারও আপনাদের সেবা করার সুযোগ পাবো এবং আমাদের সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নির্দেশনায় গ্রামাঞ্চলের সব সমস্যা সমাধান করে আনোয়ারাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে পারবো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।