ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টিম পতেঙ্গার অভিযানে নৌবাহিনীর চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধার, আটক ৪

নিউজ ডেস্ক
মার্চ ১৯, ২০২৪ ১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ নৌ বাহিনীর নেভাল এভিয়েশন এর এমটি’র চীফ মোঃ মনজুর রহমান(৩৯) কতৃক দায়েরকৃত পতেঙ্গা মডেল থানার মামলা নং- ১২, তাং- ১২/০৩/২৪ ইং, ধারা- পেনালকোড এর ৩৭৯, এর কোস্টগার্ড বেইজের মেইন গেইটের সামনে রাখা নৌবাহিনীর বাসের দুইটি ব্যাটারি চুরির ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা খাজা এনাম এলাহী সঙ্গীয় অফিসার ফোর্স সহ সিসিটিভির ফুটেজ পর্যালোচনাপূর্বক চোরাই কাজে ব্যবহৃত সিএনজি টি শনাক্ত করিয়া গোপন তথ্যের ভিত্তিতে মহানগরীর হালিশহর, বন্দর, ইপিজেড, ডবলমুড়িং এবং চান্দগাও থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অদ্য ১৭/০৩/২৪ ইং তারিখে ঘটনার সহিত জড়িত ১) মোঃ আনোয়ার হোসেন(৪১), ২)জাহাঙ্গীর আলম প্রঃ হৃদয় বাবু,(৪০) ৩) মোঃ মইনুল ইসলাম (৩৭) দের’কে গ্রেফতার করেন।

পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চান্দগাও এলাকা হতে চোরাই যাওয়া যাবতীয় মালামাল ৪) আসামী মোঃ জসিম উদ্দিন(৪০) এর হেফাজত হইতে এবং হালিশহর এলাকার একটি সিএনজি’র গ্যারেজ হতে চোরাই কাজে ব্যবহৃত সিএনজি টি উদ্ধারপূর্বক জব্দ করেন।

 

গ্রেফতারকৃত ১)আনোয়ার হোসেনের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় ০৬(ছয়) টি, ২) জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ০২(দুই) টি, ৩) মইনুল ইসলাম এর বিরুদ্ধে ০১(এক) টি মামলা রয়েছে।

জানা যায় গ্রেফতার হওয়া আসামীরা মহানগর এলাকা সহ আশেপাশের উপজেলা গুলোতে নিয়মিতভাবে ব্যাটারি এবং চাকা চোরাই চক্রের সক্রিয় সদস্য ও হোতা।

মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধারের ঘটনায় নো বাহিনীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।