ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেওয়ারিশ বৃদ্ধাশ্রমে আশ্রিতদের নিয়ে বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইউনুছের বাংলা নববর্ষ ও ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদন
এপ্রিল ১৭, ২০২৪ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

১লা বৈশাখ বাংলা নববর্ষ ও ঈদ উপলক্ষে নগরীর শীতলঝর্ণা বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে আশ্রিতদের সাথে বাংলা নববর্ষ ও ঈদের আনন্দ ভাগাভাগি করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইউনুছ।

এসময় তিনি রান্না করা খাবার পরিবেশনের পাশাপাশি বৃদ্ধাশ্রমে আশ্রিতদের জন্য কয়েকদিনের প্রয়োজনীয় খাবার সামগ্রী প্রদান করেন। বৃদ্ধাশ্রমে থাকা মানুষগুলোর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, পরিবারের জন্য জীবনভর সবটুকু দিয়েও শেষ জীবনে এসে নিঃসঙ্গ তারা। আমরা সমাজে আজ অর্থ সম্পত্তির মোহে পরে নিজেদের রক্তের সম্পর্কের মানুষগুলোকে খুব সহজেই ভুলে যাই। মানুষ হারিয়ে ফেলছে মনুষত্ববোধ। যার জন্যই আজ বৃদ্ধাশ্রমের মত আশ্রায়ন প্রতিষ্ঠা করতে হচ্ছে। আজকে কিছুটা সময়ের জন্য হলেও দুঃখ-কষ্ট ভুলেছেন তারা।

তিনি আরো বলেন, যেটুকু আয়োজন করতে পেরেছি তাতে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। তিনি অসহায় এই মা-বাবাদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তশালী সকলের প্রতি আহবান জানান। এসময় সামাজিক ও মানবিক কাজে এগিয়ে আসার জন্য ইচ্ছা ফাউন্ডেশনের সংগঠক-স্বেচ্ছাসেবক সহ বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমের তত্ত্বাবধায়কদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।