ঢাকাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন ৩ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদন
মে ২০, ২০২৪ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চট্টগ্রামের দুই সাংবাদিক ও এক ক্যামেরা পার্সনকে অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার (২০ মে) দুপুরে সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামের বিচারক জহিরুল কবির তাদের অব্যাহতি দেন।

আসামিপক্ষের আইনজীবী এডভোকেট মোহাম্মদ ফোরকান বলেন,২০২২ সালের ২২ই ডিসেম্বর টুয়েন্টিফোর টিভিতে ‘শাহ আমানত আবাসিক এলাকার জনসাধারণের মানববন্ধন’শিরোনামে সংবাদ প্রকাশের জেরে  আক্তার হোসেন বাদী হয়ে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা চট্টগ্রামে দায়ের হওয়া মামলায় দুই সাংবাদিক ও এক ক্যামেরা পার্সনকে মহামান্য আদালত অব্যাহতি দিয়েছেন।

সাংবাদিকরা হলেন– মিডিয়া এক্সপ্রেস এর সম্পাদক এন. এ. খোকন, দৈনিক সকালের সময় এর মাল্টিমিডিয়া চট্টগ্রাম বিভাগের প্রধান সাইফুদ্দিন রমিজ এবং মিডিয়া এক্সপ্রেস এর ক্যামেরা পার্সন মো. তোফাজ্জল হোসেন সাকিল।

প্রসঙ্গত,উল্লেখ্য,২০২২ সালের ২২ই ডিসেম্বর টুয়েন্টিফোর টিভিতে ‘শাহ আমানত আবাসিক এলাকার জনসাধারণের মানববন্ধন’শিরোনামে সংবাদ প্রকাশের জেরে  আক্তার হোসেন বাদী হয়ে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।