ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালাই এ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন

আলেক উদ্দিন (জয়পুরহাট প্রতিনিধি)
মে ২৬, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট জেলায় কালাই উপজেলা শিক্ষা অফিসারের আয়োজনে ২৬ শে মে ২০২৪ রবিবার সকাল ১০টায় পরিষদ মিলনায়তনে “শিক্ষা বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা” এ প্রতিপাদ্য সামনে রেখে ২৬শে মে হতে ২৮ শে পর্যন্ত (তিন দিনব্যাপী) জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক অফিসার কাজী মনোয়ারুল হাসান।

উদ্বোধনের পর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে জাতীয় প্রাথমিক শিক্ষাসপ্তাহ এর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম। উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন ও আতিকুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন থলধনুট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা, মাদাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, পুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা আক্তার, এক ডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতি রানী, বোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক ও বাখড়া সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ।

এ সময় উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভাপতি শিক্ষা অফিসার সমাপনী বক্তব্য শিক্ষকদের উদ্দেশ্যে বলেন যথাসময়ে বিদ্যালয়ে আগমন ও প্রত্যাগমন এবং শিক্ষার্থীদের বিদ্যালয় মুখী করার কথা বলিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভা সমাপ্তি ঘোষনা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।