দেশের বহুল প্রাচারিত জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকা সাহসিকতার ১ যুগে পদার্পণ উপলক্ষে জয়পুরহাটে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার ৩০শে মে২০২৪ ইং দুপুরে জয়পুরহাট মডেল প্রেসক্লাবে দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মো, গোলাপ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট সদর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান ও জয়পুরহাট মডেল প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান মিঠু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মাই টিভির জেলা প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল কুমার সরকার, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মো, রাব্বু হোসেন, দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি মশিউর রহমান খান, দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদুল হক সাজু, দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি মো, জাহিদুল ইসলাম, দৈনিক ভোরের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মো, রফিকুল ইসলাম রকেট, দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার জেলা প্রতিনিধি আবু রায়হানসহ অন্যান্যরা।
এ সময় উপস্থিত সকলেই দৈনিক আমার সংবাদ পত্রিকা ও জয়পুরহাট জেলা প্রতিনিধি মো. গোলাপ হোসেন কে শুভেচ্ছা জানিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD