ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুই উপজেলায় নির্বাচন আজ, সকল প্রস্তুতি সম্পন্ন

মুহাম্মদ সাফায়েত মোরশেদ
জুন ৬, ২০২৪ ১২:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

 

চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনের লোহাগাড়া বাঁশ খালী উপজেলা পরিষদের নির্বাচন আজ। ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গিয়েছে নির্বাচনে সামগ্রী। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে পুলিশ, বিজিবি , আনসার , ব্যাটালিয়ান সহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী । গতকাল দুপুরে পর থেকে উপজেলা পরিষদ চত্বরে দায়িত্বপ্রাপ্তদের হাতে স্বচ্ছ ব্যালট বাক্স সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেয়া হয়। কিন্তু ব্যালট পেপার এখনো পৌঁছায়নি, সেটি কেন্দ্রে পৌঁছাবে ভোটের দিন সকালে এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

লোহাগাড়া উপজেলার ৯ টি ইউনিয়নের মোট ভোট কেন্দ্র ৭১ টি যার মধ্যে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ২৬ হাজার ৫৯০ জন, যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ২১ হাজার ৫০০ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ৫ হাজার ৯০ জন । তবে এই এলাকায় নির্বাচনী কেন্দ্রগুলো নিয়ে বেশ কিছুটা শঙ্কা রয়েছে জনমনে। ৭১ টি কেন্দ্রের প্রায় সবকটিকে ঝুঁকিপূর্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এদিকে নির্বাচনে মাঠে কাজ করবে ১২ জন ম্যাজিস্ট্রেট, ৯ টি স্ট্রাইকিং ফোর্স,১২ প্লাটুন বিজিবি, র‍্যাবের দুইটি টিম, ২২ টি মোবাইল টিম সহ বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য।

লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মোট প্রার্থী ৮ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী।
বাঁশখালীতেও চারজন প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলেও এর মধ্যে অসুস্থতার কারন দেখিয়ে ১ জন প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
বাঁশখালীতেও সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য ২২ জন ম্যাজিস্ট্রেট বিজিবি, ৬ প্লাটুন পুলিশ, আনসার, ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। এছাড়া ১১৫ টি কেন্দ্রের ৮৫৬ টি বুথে ১১৫ জন প্রিজাইডিং, ৮৫৬ জন সহকারী প্রিজাইডিং ও ১৭১২ জন পোলিং দায়িত্ব পালন করবেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।