ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জুয়া খেলতে গিয়ে আওয়ামী লীগ নেতাসহ আটক ৩২

নিজস্ব প্রতিবেদন
জুলাই ৩, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরীর খুলশী থানাস্থ একটি জুয়ার ক্লাবে অভিযান চালিয়েছে খুলশী থানা পুলিশ। অভিযানে জুয়া খেলার আয়োজক দুই ওয়ার্ড আওয়ামী লীগ নেতাসহ ৩২ জনকে আটক করা হয়।

নগরীর ওয়াসার মোড়স্থ মুনতাসির টাওয়ারের ৭ম তলায় অবস্থিত পাহাড়তলী ক্লাব নামের আড়ালে নিয়মিত চলছিলো এই জুয়ার আসর। পুলিশের আকষ্মিক অভিযানে এসময় জব্দ করা হয় জুয়া খেলার সরঞ্জাসহ নগদ অর্থ।

গতকাল মঙ্গলবার (২ জুলাই) রাত ৯টার দিকে খুলশী থানা পুলিশ এই অভিযান চালায়। খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিষয়ে বিস্তারিত জানতে রাতে খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ’র সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, নগরীর ওয়াসা মোড় এলাকার একটি ভবনে জুয়ার আসরে অভিযান চালানো হয়েছে। অভিযানে ৩২ জনেকে আটক এবং জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে৷

তবে স্থানীয় এলাকাবাসীর সুত্রে জানা যায় ,আটককৃত ৩২ জনের তালিকায় স্থানীয় ১৪নং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান (৫০) ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বিশ্বজিৎ চৌধুরীও রয়েছেন ৷ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান তারা উভয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোঃ বেলাল এর বিশ্বস্ত ও আস্থাভাজন ব্যাক্তি। অভিযোগ আছে দলীয় পরিচয় ব্যবহার করে মিজানুর রহমান দীর্ঘদিন যাবৎ এই জুয়ার ক্লাব পরিচালনা করে যাচ্ছে। ইতিপূর্বেও তিনি একবার এই জুয়ার আসর থেকেই গ্রেফতার হন ৷ কিন্তু প্রভারশালীদের হস্তক্ষেপে দ্রুত ছাড়া পেয়ে আবারো জুয়ার ব্যবসা পরিচালনা শুরু করে৷

এই বিষয়ে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দিক আহমেদ গণমাধ্যমকে জানান, এদের কারণে সংগঠনের মান সম্মান ক্ষুন্ন হয়েছে ৷ আজকেই আমরা বর্ধিত সভার আহ্বান করেছি ৷ সেখানে এই দুজনের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেয়া হবে ৷

সংগঠনের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম জানান, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এসব জুয়া-ক্যাসিনো বন্ধে দেশব্যাপী কঠোর পদক্ষেপ নিয়েছিলেন ৷ সুতরাং, এসব জুয়ার সাথে সংগঠনের কেউ সম্পৃক্ত থাকলে তার দায় সংগঠন বহন করবে না ৷ আমরা সাংগঠনিক ভাবেও অভিযুক্তদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবো ৷

এই ঘটনায় আজ (৩জুলাই) আদালত চত্বরে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় কাউন্সিলর এর অনুসারী পরিচয়ে একাধিক ব্যক্তি মোবাইলে ভিডিও ধারন করার সময় মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। পরে সংবাদকর্মীদের একতা ও পুলিশের সহযোগীতায় অজ্ঞাত ব্যক্তিরা সটকে যায়।

এই বিষয়ে ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোঃ বেলাল এর সাথে মুঠোফোনে গণমাধ্যমকর্মীরা যোগাযোগ করলে তিনি বলেন “ ভাই যারা খারাপ আচড়ন করেছে আমি তাদের কাউকে চিনি না। আর এই জুয়ার সাথে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। আমার প্রশ্ন হলো এইখানে বহুবার রেড হয়েছে, তবুও এটা চালু হয় ক্যামনে- পুলিশ প্রশাসনকে আমি এটা বন্ধ করার ব্যাপারে রিকুয়েষ্ট করেছি। আমি কাউন্সিলর হওয়ার আগে থেকেই এটা চলছিলো, কাউন্সিলর হওয়ার পরে চলছে। যতবার এইটা নিয়ে কথা হয় আমাকে টেনে আনা হয়। প্রশ্ন হলো রেড দেয়ার পর এইটা চালু হয় ক্যামনে?

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।