ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাদা–কালো শিবিরের রং উজ্জল করতে যা করা প্রয়োজন তা করা হবে – জাবেদ ইকবাল

নিজস্ব প্রতিবেদন
জুলাই ৮, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঐতিহ্যবাহী চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি, সমাজ সেবক ও ক্রীড়ানুরাগী আলহাজ্ব মোঃ জাবেদ ইকবাল।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি মনোনীত হওয়ার পর গণমাধ্যমকে জাবেদ ইকবাল বলেন “চট্টগ্রামতো বটেই সারা দেশের জনপ্রিয় ক্লাব মোহামেডান। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে মোহামেডানের দাপট ছিল দীর্ঘ দিন ধরে। তবে সাম্প্রতিক বছরগুলোতে মোহামেডান যেন তার রং কিছুটা হলেও হারিয়েছে। তবে এবার সাদা–কালো শিবিরের রং উজ্জল করতে যা করা প্রয়োজন তা করা হবে”।

সম্প্রতি ক্লাবের এক সভায় বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া প্রেমী হিসেবে চট্টগ্রাম মোহামেডানের সহ সভাপতি পদে নিযুক্ত করা হয় জাবেদ ইকবালকে। তার কাধে মোহামেডানের সহ-সভাপতির দায়িত্বটা এমন এক সময়ে পড়েছে যখন চট্টগ্রামের ফুটবলের সবচাইতে বড় আসর প্রিমিয়ার ফুটবল লিগ শুরু হতে যাচ্ছে। আর সে ফুটবল লিগেই ভাল দল গড়ে মোহামেডানকে শীর্ষে দেখতে চান জাবেদ ইকবাল।

বিশিষ্ট ব্যবসায়ী এবং তরুণ ক্রীড়া সংগঠক জাবেদ ইকবাল মোহামেডানের ঐতিহ্যের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আনন্দিত। মোহামেডানের এক সভায় ক্লাবের কর্মকর্তারা জাবেদ ইকবালকে সহ সভাপতি হিসেবে মনোনীত করার পর ক্লাবের কর্মকর্তারা বলেন “খেলাধুলায় তরুণদের এগিয়ে আসতে হবে। জাবেদ ইকবালের মত আরো তরুন এগিয়ে আসলে এগিয়ে যাবে চট্টগ্রামের খেলাধুলাও। তারা তরুণ এই ক্রীড়া সংগঠকের সাফল্য কামনা করেন।

আলহাজ্ব মোঃ জাবেদ ইকবাল বর্তমানে ট্রিম ট্রেড লিমিটেড, জেড.জেড.জেড ব্রাদার্স লিঃ, এ.বি.সি শিপিং লাইনস লিঃ, এ.বি.সি ফ্রেইট ফরওয়ার্ডিং লিঃ, ট্রিম ট্রেড কর্পোরেশন, মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজ, জাইন কর্পোরেশন, সাফ ইন্সপেকশন ইন্টারন্যাশনাল কোম্পানি, জারিস এগ্রো ফার্ম এর ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সি.জে.কে.এস) এর কাউন্সিলর এবং কো-চেয়ারম্যান- কল্লোল সংঘ ফুটবল কমিটির দায়িত্ব পালন করছেন।

আলহাজ্ব মোঃ জাবেদ ইকবাল ক্রীড়ানুরাগী ছাড়াও তিনি একজন সফল সমাজ সেবক। গেলো রমজান মাস জুড়েই তিনি নিজ অর্থায়নে চট্টগ্রামের বিভিন্ন প্রান্তে প্রায় ২০ হাজার মানুষের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করেছেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় গরীব মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন তিনি। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির মাংস নিজ দায়িত্বে কর্মী বাহিনীর মাধ্যমে পৌছে দিয়েছেন অসহায় পরিবারের কাছে।

এছাড়া মহামারি করোনাকালীন সময়ে হাজারো অস্বচ্ছল পরিবারের মুখে খাদ্য সামগ্রী বিতরণ করে হাসি ফুটিয়েছেন আলহাজ্ব মোঃ জাবেদ ইকবাল। বন্দরনগরীর ৩৮নং ওয়ার্ডের বাসিন্দারা জাবেদ ইকবালকে জনপ্রতিনিধি হিসেবে কাছে পেতে চায়।

আলহাজ্ব মোঃ জাবেদ ইকবাল সেবার বিনিময়ে সব শ্রেণীর মানুষের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করে বলে থাকেন “যতদিন বেঁচে থাকব মানুষের কল্যাণে কাজ করে যাবো- স্বার্থ শুধু একটাই মৃত্যুর পরে আমার জানাযার কাতার যেন বড় হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।