চট্টগ্রাম জেলা ট্রাক, কাভার্ডভ্যান এন্ড মিনিট্রাক মালিক গ্রুপের উদ্যোগে চলমান পরিস্থিতিতে পন্যবাহী গাড়ী চলাচল সম্পর্কিত আলোচনা সভা ও কার্যকরী কমিটি নির্বাচন ২০২৪-২৫ এর নব-নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে।
২৮জুলাই নগরীর মুরাদপুরস্থ একটি অভিজাত পার্টি হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নব-নির্বাচিত কমিটির সদস্যদেরকে শপথবাক্য পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল মান্নান।
শপথ গ্রহনকারী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ হোসেন তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন, সহ সভাপতি যথাক্রমে জামাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আনোয়ার পাশা,, মোহাম্মদ এমদাদুল হক, সাধারন সম্পাদক কেেএম মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক আবদুল মান্নান কোম্পানী, সহ সম্পাদক মোহাম্মদ মিলন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম দুলাল, অর্থ সম্পাদক মোঃ শাহজাহান, প্রচার সম্পাদক হাজী মোঃ আবু তাহের, দপ্তর সম্পাদক ফেরদৌস জামান মুকুল, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইউসুফ, নির্বাহি সদস্য যথাক্রমে রিয়াজ উদ্দিন, বেলাল হোসেন, শাহনেওয়াজ ও জাহেদ হোসেন।

পরে চলমান পরিস্থিতি নিয়ে পরিবহন ব্যবস্থা নিরবিচ্ছিন্নভাবে পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক সহযোগীতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ওয়াসিম ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মুহাম্মদ এনামুল হক, নির্বাচন কমিশনার মোঃ জাকের হোসাইন ও হাসান মাসুদ মেম্বার,
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক, বায়েজিদ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুল নবী লেদু, বিশিষ্ট পন্য পরিবহন নেতা ও আনোয়ারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মান্না, খাগড়াছড়ি জেলা চালক সমবায় সমিতি লিঃ এর সভাপতি বাবু মনতোষ ধর, রাঙ্গামাটি জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদ সেকান্দর হোসেন চৌধুরী, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আলহাজ্ব ইউনুছ কোম্পানী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সংগঠনের নব-নির্বাচিত কর্মকর্তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সুষ্ঠু পণ্য ব্যবস্থা নিশ্চিত করার লক্ষে পণ্য পরিবহনে নিয়োজিত মালিক শ্রমিকদের সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি ট্রাফিক নিয়ম মেনে সড়কে চলাচল করলে জেলা পুলিশ সব সময় সহযোগীতা করবে বলেও আশ্বাস দেন।
সভায় বক্তারা নবনির্বাচিত কার্যকরী কমিটির সফলতা কামনা করেন।

