চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মদিনা প্রবাসী ফোরামের উপদেষ্টা ও মদিনা প্রবাসী বাংলাদেশী কমিউনিটির আহ্বায়ক মোঃ মাহফুজুল আলম এর মমতাময়ী মা ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মরহুমার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারন। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ওয়ার্ডবাসীর পাশাপাশি শোক প্রকাশ করেছেন বিশিষ্ট রাজনৈতিক দলের ব্যাক্তিবর্গ ও সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আগামীকাল (১৪/০৮/২০২৪ইং) বাদ জোহর চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় এর মসজিদ প্রাঙ্গণে জানাযার নামায অনুষ্ঠিত হইবে।
পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

