শিক্ষার্থীদের ওপর গণহত্যা এবং বিএনপি নেতাকর্মীদের গুম ও খুনের হুকুমদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই সরকারের মন্ত্রী-সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় হাজার হাজার বিএনপি নেতাকর্মী মিছিল ও সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সারাদেশে হাজার হাজার বিএনপি নেতাকর্মী মিছিল ও সমাবেশ করেছেন।

সারা দেশের ন্যায় জয়পুরহাট কালাই উপজেলাও পৌর বিএনপি ও এরসহ সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে আজ সকাল ১২টায় কালাই বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকিরের সভাপতিত্বে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণ করে গণহত্যায় সরাসরি নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচী পালিত হয়।
অনুষ্ঠিত কর্মসুচীতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মৌদুদ আলম,টুকু চৌধুরী, পৌর আহবায়ক, সোহেল তালুকদার, ও জয়পুরহাট জেলা যুবদলের সদস্য কামরুজ্জামান হিরো তালুকদার, সহ আরো অনেকে।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD