ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের জনপ্রিয় কাউন্সিলর মাহফুজুল আলম’কে ফুলের শুভেচ্ছা জানিয়েছে ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজ

নিউজ ডেস্ক
আগস্ট ২০, ২০২৪ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর জনাব মাহফুজুল আলম কে ফুলের শুভেচ্ছা জানায় ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজ এর প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

এই সময় বিভিন্ন স্কুলের শিক্ষক প্রতিনিধিদের একটি দল উপস্থিত থেকে মতবিনিময় করেন। জনপ্রিয় কাউন্সিলর মাহফুজুল আলম একজন বিশিষ্ট সমাজ সেবক, তরুণ উদ্দোক্তা, মানবিক কাজে যুক্ত থেকে মেহনতি মানুষের পাশে থেকেছেন। দীর্ঘদিন পরে জনগণের আশা ও আকাঙ্ক্ষা যেন তিনি পুনঃরায় জনগণের সেবক হিসেবে রাজনৈতিক মাঠে যুক্ত থেকে উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নেয়। ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজ এর প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল মামুন সমাজ সেবা ও শিক্ষা বিস্তারে বিশেষ ভুমিকা রাখায় প্রশংসা করেন জনপ্রিয় সাবেক কাউন্সিলর মাহফুজুল আলম।

আলোচনায় জনপ্রিয় কাউন্সিলর একটি আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান। এই সময় আলোচনায় অংশ নেয় ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমীর পরিচালক মুকিম বিল্লাহ, বিকণ প্রি-ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল রহমানিয়া, আয়েশা আব্দুল্লাহ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক শরিফ হোসেন, সাকসেস মেথড একাডেমির শিক্ষক জেকি সহ অন্যান শিক্ষকবৃন্দ।

ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আব্দুল্লাহ আল মামুন ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা বাস্তবায়নের জন্য জনপ্রিয় সাবেক কাউন্সিলর মাহফুজুল আলম এর সহযোগিতা কামনা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।