ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অসহায় মানুষজনকে উদ্ধার ও সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান

নিউজ ডেস্ক
আগস্ট ২২, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তাঁর ভ্যারিফাইড ফেইসবুক পেইজে দেশবাসী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উদ্দেশ্যে এক বিবৃতিতে উল্ল্যেখ করে বলেন-

আলহামদুলিল্লাহ!

মহান রাব্বুল আলামীনের সীমাহীন মেহেরবানি তাঁর এ গোলামের প্রতি। আজকে ভোর বেলায় বিভিন্ন বাঁধা উপেক্ষা করে ভয়াবহ বন্যার কবলে পড়ে বিপর্যস্ত ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতি দেখা ও বন্যা দূর্গত অঞ্চলে কষ্টে থাকা মানুষগুলোর কিছুটা খোঁজ-খবর নেয়ার তাওফিক আল্লাহ তা’য়ালা দান করেছিলেন।

পরিস্থিতি খুবই ভয়াবহ। মহান আল্লাহর সাহায্যের বড়ই প্রয়োজন। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা দক্ষিণ সাংগঠনিক জেলা, মৌলভীবাজার জেলা এবং সিলেট দক্ষিণ সাংগঠনিক জেলাসমূহের নিয়মিত স্বাভাবিক কার্যক্রম স্থগিত রেখে আগামী এক সপ্তাহ বন্যা কবলিত অসহায় মানুষজনকে উদ্ধার ও সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহবান জানাচ্ছি।

সেই সাথে দেশপ্রেমিক সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থা, সংগঠন ও ব্যক্তি যারাই এই কাজে আত্মনিয়োগ করেছেন তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহবান জানাচ্ছি।

মহান রাব্বুল আলামীন তাঁর একান্ত দয়ায় আমাদের সম্মিলিত প্রয়াসকে কবুল করুন। আমাদের ওপর রহম করুন, ক্ষমা করুন এবং এই ক্ষতি পুষিয়ে দিন। আমীন।।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।