ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ের উদয়পুরে জামায়াতের সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

আলেক উদ্দীন (জয়পুরহাট)
সেপ্টেম্বর ৩, ২০২৪ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নে জামায়াতের আয়োজনে ২৬ আগস্ট ২০২৪ইং বিকেল ৪টায় সময় মোসলেমগঞ্জ বাজারে মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাওলানা আব্দুল জলিলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ গোলাম কিবরিয়া, তিনি ফ্যাসিস্ট খুনি হাসিনার কু-কৃতির সমালোচনা করে জ্বালাময়ী বক্তব্য রাখেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মোঃ রাশেদুল আলম সবুজ, জয়পুরহাট জেলা জামায়াতের শুরা সদস্য মাওঃ নূরুজ্জামান সরকার,এছাড়া কালাই উপজেলা আমীর আব্দুর রউফ, সেক্রেটারি আব্দুল আলীম, নায়েবে আমীর মাওলানা মুনছুর রহমান, তাইফুল ইসলাম ফিতা, মাওঃ মোজাফ্ফর হোসেন, উদয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মোঃ রকিব উদ্দিন, মাওলানা নূরুল আমিন, এ্যাড, ,আনোয়ার হোসেন, আবু তাহের মুকুল , জয়পুরহাট জেলা শিবির নেতা আব্দুস সালাম, শিবির নেতা মাছুদ রানা, ফিরোজ হোসেন বক্তব্য রাখেন।

এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়নের জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।