মুক্তবুদ্ধি চর্চা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের বিকাশে বহুমাত্রিক ভূমিকা রাখছে তরুনদের নিয়ে গঠিত সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠনগুলো। নব্বইয়ের দশকের শুরু থেকে নানামুখী এসব সংগঠনের উন্মেষ ঘটে দেশের বিভিন্ন প্রান্তে। গত চার দশক পেরিয়ে বর্তমানে বহু সংগঠন গড়ে উঠেছে দেশে ও প্রবাসে। প্রতিটি সংগঠনের লক্ষ্য একটিই মানবসেবা।
‘মানবতায় সমাজ গড়ি’ এ প্রত্যয় নিয়ে সামাজিক কাজে নিজেদেরকে নিয়োজিত রেখে সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করার লক্ষ্য বন্দর নগরীর প্রাণকেন্দ্র খুলশী থানাধীন গঠিত হলো ১৩নং পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক পরিষদ। সমাজের অসংঘতি ও নানা অনিয়মের বিরুদ্ধে সামাজিকভাবে সৌচ্চার এই সংগঠনের প্রতিটি সদস্য। সম্প্রতি বন্যায় অসহায় মানুষের পাশে ছিলো এই উদ্যমী সংগঠন।
সমাজকে সুন্দর ও সুশৃংখল রাখতে এই সংগঠনের কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড সেচ্ছাসেবক পরিচালনা পর্ষদের মেয়াদ আগামী ০২/০৯/২০২৫ইং পর্যন্ত বহাল থাকিবে।
১. আলী আহমেদ ভূঁইয়া – সভাপতি
২. মোঃ জিল্লুর রহমান – সহ-সভাপতি
৩. ফরিদুল আলম চৌধুরী – সহ-সভাপতি
৪. জামাল উদ্দিন – সহ-সভাপতি
৫. মোঃ জসিম ইসলাম – সাধারন সম্পাদক
৬. ওমর ফারুক তুষার – সাংগঠনিক সম্পাদক
৭. আলী এহসান ভূঁইয়া – অর্থ সম্পাদক
৮. ওয়াহিদুল আলম শ্রাবন – দপ্তর সম্পাদক
৯. সায়েম হোসেন – সমাজসেবা সম্পাদক
১০. মুবতাসিম আলম ইলহাম – তথ্য ও প্রচার সম্পাদক
১১. মাহফুজ রহমান নাজিল – যুগ্ন তথ্য ও প্রচার সম্পাদক
১২. মান্না জাকের – সাংস্কৃতিক সম্পাদক
১৩. মোঃ জসিম – ক্রীড়া সম্পাদক
১৪. মায়মুনা আক্তার নাঈমা – মহিলা বিষয়ক সম্পাদক
১৫. ইমরান খাঁন শাহিল – আপ্যায়ন সম্পাদক
এই সংগঠনের সর্বাঙ্গীন সফলতা কামনা করেছেন ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের বাসিন্দারা।

