ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালাই উপজেলায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলেক উদ্দীন (জয়পুরহাট)
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট কালাই উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান ১৭ই সেপ্টেম্বর ২০২৪ইং বিকাল ৩.৩০মিনিটে তাঁর নিজ কার্যালয়ে কালাই উপজেলার সকল সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কালাই উপজেলা প্রেসক্লাবের আহবায়ক অধ্যক্ষ মোঃ আব্দুল করিম,সিনিয়র সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম,ও মোঃ মুনছুর রহমান।

কালাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান, সাজ্জাদ,কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সেলিম সরোয়ার শিপন।কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফর রহমান। প্রেসক্লাব কালাই এর সভাপতি আতাউর রহমান,প্রেসক্লাব কালাইএর সাধারণ সম্পাদক,তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর। কালাই মডেল প্রেসক্লাবের প্রচার সম্পাদক মিশিকুল মন্ডল সহ আরো অনেকে।

এ সময় উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন,এলাকার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কর্মকান্ডের জন্য ও কালাই উপজেলা কে মাদক মুক্ত করতে সকল সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা চান।

অনুষ্ঠান শেষে কালাই মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান কে ফুলেল তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।