বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী ঢাকার নিয়ন্রনাধীন এসএসএই টিএল ঢাকা দপ্তরে কর্মরত আরএম গ্রেড-৩ জনাব মো: সায়েদ আলম দীর্য ৫৯ বছর চাকুরী শেষে ৩০ সেপ্টম্বর অবসরে যাচ্ছেন।
আন্ত:নগর ট্রেনে দীর্ঘদিন এক সাথে সুখ দুঃখে মিলে মিশে পথ চলার সাথী ভাইটিকে বিদায় জানাতে তার শেষ কর্মদিনটিকে স্মরণীয় হিসেবে ধরে রাখতে মোঃ আসাদুজ্জামান এল ই গ্রেড -৩ এর উদ্দোগে ঢাকা- সিলেট-ঢাকার মধ্যে চলাচলরত আন্ত:নগর উপবন ও জয়ন্তিকা ট্রেনে কর্মরত ট্রেনের ট্রেন পরিচালক, টিটিই সকল এটেনডেন্ট, ষ্টূয়ার্ড, খাবার গাড়ীর ম্যানেজার সহ অন্যান্য সহকর্মীরা মিলে কেক ও মিষ্টি বিতরনের মধ্য দিয়ে আনন্দ -বিনোদনের মধ্য দিয়ে তাকে বিদায় জানান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপবন এক্সপ্রেস ট্রেনের এসি অপারেটর আজহারউদ্দীন,এটেনডেন্ট দুলাল, ট্রেন পরিচালক মোস্তাফিজুর রহমান ও জয়ন্তিকা ট্রেনের ট্রেন পরিচালক নাঈম, কুলাউড়ার টিটিই মোশাররফ হোসেন সহ গাড়ির সকল ক্যাটারিং সার্ভিস এর ম্যানেজার সহ সকল কর্মচারী বৃন্দ উপস্থিত ছিল। মোঃ সায়েদ আলম আরএম গ্রেড -৩ পদে এসে অবসরে যাচ্ছেন।

তিনি ৫ জুন ১৯৮৫ সালে চাকরিতে যোগদান করেন এবং ৩০ সেপ্টেম্বর /২৪ তারিখে অবসরে যাচ্ছেন। সায়েদ আলম মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার দেওতা গ্রামের আবুল হাসেম মিয়া ও মরিয়ম বেগমের সন্তান। সায়েদ আলম দুই কন্যা সন্তানের জনক। বড় মেয়ে সাথী ও ছোট মেয়ে বিথী উচ্চ মাধ্যমিকে অধ্যায়নরত। অবসর জীবনটি সুস্থ ও সুন্দর সুখময় থাকুক সকল সহকর্মীদের প্রত্যাশা।

