ঢাকাবৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়পুরহাট কালাইয়ে ধর্ষণের পলাতক আসামি প্রেফতার

আলেক উদ্দিন (জয়পুরহাট প্রতিনিধি)
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

গত১১/০৯/২০২৪খ্রি. জয়পুরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২৭/০৮/২০২৪খ্রি. এর ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ০২ জনের বিরুদ্ধে অপহরণ, মুক্তিপণ দাবি ও গনধর্ষণের একটি অভিযোগ দায়ের করেন। বিজ্ঞ আদালত অভিযোগটি এফআইআর হিসেবে গণ্য করার জন্য কালাই থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা দিলে কালাই থানার মামলা নং—১৩, তারিখ—২১/০৯/২০২৪খ্রি., ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৭/৮/৯(৩) রুজু করা হয়।

মামলাটি রুজু হওয়ার পর কালাই থানা পুলিশ মামলার আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় কালাই থানা পুলিশ ২৮/০৯/২০২৪খ্রি. সন্ধ্যা ১৮.১৫ ঘটিকায় এজাহার নামীয় ০১নং আসামী মোঃ সুজন মিয়া (১৮), পিতা-মোঃ মজিবর রহমান, সাং-ছত্রগ্রাম, থানা-কালাই, জেলা-জয়পুরহাটকে ঢাকা জেলার সাভার থানা এলাকা হতে গ্রেফতার করে এবং তার হেফাজতে থাকা মামলার ভিকটিমকে একই এলাকা হতে উদ্ধার করে। মামলার অপর আসামি মোঃ জাহিদ (২০) কে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামি মোঃ সুজন মিয়াকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। বিজ্ঞ আদালতে ভিকটিমের জবানবন্দী রেকর্ড ও হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।