ঢাকাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ বুলেটিন বর্ষপূর্তিতে (সিআরএ) পরিবারের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ১৮, ২০২৪ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন ৭বছর পেরিয়ে ৮ম বর্ষে পদার্পণ করছে। দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৮ম বর্ষে পদার্পণ শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)পক্ষ থেকে জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন পরিবার।

সোমবার (১৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে দৈনিক বাংলাদেশ বুলেটিনের ব্যুরো প্রধান কামরুজ্জামান রনির হাতে ফুলের শুভেচ্ছা তুলেদেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) সভাপতি সোহাগ আরেফিন৷

এসময় আরো উপস্থিত ছিলেন (সিআরএ) সংগঠনের সহ-সভাপতি সহ-সভাপতি রাজু আহমেদ,অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ,সদস্য নজিব চৌধুরী, সাফায়েত মোরশেদ প্রমূখ।

এ সময় অনুষ্ঠানে (সিআরএ) সভাপতি সোহাগ আরেফিন জানান,বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে গণ মানুষের দৈনিক বাংলাদেশ বুলেটিন পাঠকের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।সমাজের বঞ্চিতদের কথা তুলে ধরতে এবং দেশের উন্নয়ন চিত্র তিলে ধরতে পত্রিকাটি যথেষ্ট ভূমিকা পালন করবে।

এর আগে দৈনিক আমার দেশের ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি,চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা,বাংলাধারা সম্পাদক ফেরদৌস শিপন কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন৷

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী,সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।