ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক নেতা সোহাগ আরেফিনের বাবা আর নেই

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ২৩, ২০২৪ ১০:০০ পূর্বাহ্ণ
Link Copied!

বাবা হারালেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) এর সভাপতি সোহাগ আরেফিন।

সাংবাদিক সোহাগ আরেফিনের বাবা,সাবেক নৌ কর্মকর্তা আতিকুর রহমান (৮৫) গতরাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে) চট্টগ্রামে তাঁর নিজ বাসভবনে (হালিশহর বি ব্লক,রোড নং ০২,লাইন নং ১৬,বাসা নং ০৯/১১) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে থাকা গণমাধ্যমকর্মীসহ সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা।

বিশেষ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) পরিবার।

সাংবাদিক সোহাগ আরেফিনের বাবার জানাজার নামায আজ ২৩ ডিসেম্বর সোমবার বাদ যোহর বি ব্লকের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।