ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শীতার্তদের পাশে ১৩নং পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক টিম

প্রেস বিজ্ঞপ্তি
জানুয়ারি ১, ২০২৫ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আজ ১জানুয়ারী ২০২৫ইং তারিখে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডস্থ টিপিপি কলোনি হাই স্কুল মাঠে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক টিমের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত ও অস্বচ্ছল অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে স্বেচ্ছাসেবক সংগঠনটি।

এতে উপস্থিত ছিলেন ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক টিমের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলী আহমেদ ভুঁইয়া (স্বপন), টিপিপি কলোনী ও উত্তর আমবাগান সমাজকল্যাণ পরিষদের সদস্যবৃন্দ, ঝাউতলা টিপিপি কলোনি মসজিদের ইমাম ও মোয়াজ্জেমসহ স্থানীয় এলাকাবাসী।

স্বেচ্ছাসেবক সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় ৩ টি ধাপে অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে ১. ফেসবুক প্রচারণার মাধ্যমে ২. টোকেনের মাধ্যমে যাচাই-বাছাই পূর্বক ৩. রাস্তার পাশে শুয়ে থাকা মানুষের মধ্যে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।