ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমার গায়ে আওয়ামী লীগের ট্যাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে- যুবদল নেতা টিপু

প্রেস বিজ্ঞপ্তি
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

বর্তমান অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে ঢালাওভাবে রাজনৈতিক মতাদর্শের বিরোধকে কেন্দ্র করে পতিত স্বৈরাচার সরকারের দোসর আখ্যা দিয়ে আওয়ামী লীগের ট্যাগ লাগানোর চেষ্টা করছে বিএনপিতে কোন্দল সৃষ্টিকারী একটি চক্র। সম্প্রতি এমন অভিযোগ জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও কুমিল্লা জেলার ১৩নং জগন্নাথদিঘী ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম টিপু।

৫ আগস্টের পর বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে সু-সংঘটিত রাখতে দলীয় নেতাকর্মীদেরকে সকল ধরনের সহিংসতা পরিহার করার নির্দেশনা দিয়ে যাচ্ছেন। যারা দলীয় নিয়ম-শৃংখলা পরিপন্থী কাজ করছে তাদেরকে দল থেকে বহিস্কারসহ সদস্যপদ বাতিলও করছেন। কিন্তু দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধেও অপপ্রচারসহ আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে নোংরা রাজনীতি করছেন কেউ কেউ।

যুবদল নেতা টিপু বলেন “আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান চট্টগ্রামে হওয়ায় আমি ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে অবস্থান করি। তবে আমার ব্যবসায়িক কর্মকান্ডের কারণে ততকালিন আওয়ামী সমর্থিত কিছু ব্যক্তির সাথে আমার ব্যবসায়িক লেনদেন বা সম্পর্ক গড়ে উঠে। যার ফলে শুধু আমি ব্যবসায়ি হিসেবে তাদের সাথে সম্পর্ক গড়ে ছিলাম। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও তাদের সাথে আমার উঠাবসা হতো। তার মানে কি আমি তাদের দলীয় লোক?

সাবেক যুবদল সভাপতি মোশারফ হোসেন দীপ্তির সাথে টিপু (কালো পাঞ্জাবী)

 

১৩নং পাহাড়তলী ওয়ার্ড বিএনপির বহু নেতাকর্মীকে আওয়ামী দুঃশাসনের সময় সামর্থ্য অনুযায়ী সহযোগীতা করেছিলাম, যা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জানতো। অত্র ওয়ার্ডের সকল পেশার মানুষের সাথে আমার সুসম্পর্ক থাকায় আমাকে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কেউ কখনো প্রকাশ্যে ক্ষতি করার চেষ্টা করেনি।

আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি আমার নীতি কখনো বিসর্জন দিয়নি। কিন্তু সম্প্রতি কিছু ব্যক্তি বিএনপির নাম ভাঙ্গিয়ে আমার গায়ে আওয়ামী লীগের ট্যাগ লাগানোর চেষ্টা করছে। যা আমি একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক হিসেবে মেনে নিতে পারছি না।

যারা অপপ্রচার করছে তাদের প্রতি আহ্বান অপপ্রচার বন্ধ রাখুন অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।