ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক নির্যাতনের প্রধান কারণ ঐক্যহীনতা- মুখপাত্র DMCRS

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিক নির্যাতনের প্রধান কারণ ঐক্যহীনতা বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্টোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মুখপাত্র ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু আবিদ।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটা পেশায় সুদৃঢ় ঐক্য দৃশ্যমান। একজনের বিপদে সবাই এগিয়ে আসে। জালের ন্যায় সাংবাদিক বাড়লেও সাংবাদিক নির্যাতনে সবাই মিলে একসঙ্গে কোমর বেঁধে আমরা নামি না। চিন্তা করি ওনি কি আমাদের সংগঠনের? তার মানে আমাদের মধ্যে ঐক্যের ঘাটতি রয়েছে। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা সাংবাদিক এই বিশ্বাস বাস্তবায়ন করতে হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীতে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) কর্তৃক আয়োজিত গণমাধ্যম উন্নয়ন ও সাংবাদিক নির্যাতন প্রতিকার মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ আবু আবিদ বলেন, পুরো দেশে কমবেশি সাংবাদিক নির্যাতন সবসময় হয়ে এসেছে। ২০২৫ সালে দাঁড়িয়ে সাংবাদিক নির্যাতন প্রতিকার নিয়ে মতবিনিময় সভা করাটাই অত্যন্ত নিন্দনীয় কাজ। সাংবাদিক নির্যাতনের প্রধান কারণ সাংবাদিকদের মধ্যে ঐক্যহীনতা।

চট্টগ্রাম রিপোর্টাস অ্যাসোসিয়েশন (সিআরএ) সংগঠনের সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান আলোচক দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাসান আল মামুন এবং প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’র সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন মফস্বল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি শহীদুল ইসলাম, দৈনিক স্বাধীন সংবাদ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান সোহেল মাহমুদ, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’র সহ সভাপতি মোহাম্মদ রাজু আহমেদ, মোঃ রাশেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, প্রচার সম্পাদক রুমেন চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মো: শাকিল, সহ দপ্তর সম্পাদক মো: রবিউল হোসেন, সহ প্রচার সম্পাদক এম. আর মিলনসহ সিআরএ নেতৃবৃন্ধ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশায় কোন ভেদাভেদ থাকতে পারে না। সকল সাংবাদিকদের একত্রিত হয়ে সাংবাদিকদের কল্যাণে কাজ করতে হবে। বর্তমানে বাংলাদেশে যেভাবে সাংবাদিকদের ওপর আক্রমণ, হামলা-মামলা আর নির্যাতন বেড়ে গেছে, এটা চলতে দেয়া যায় না। এক্ষেত্রে শুধু প্রতিবাদ জানিয়ে চুপ থাকাও একটা অন্যায়। যারা সাংবাদিকদের লেখুনি আর প্রচারে বাঁধা গ্রস্থ করছে, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। সকল সাংবাদিক একত্রিত হয়ে সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।