চট্টগ্রাম নগরীর দক্ষিণ বাকোলিয়া এলাকায় নগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাইয়ূম আহমেদ জয় এর ওপর হামলা ও ওয়ার্ড বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার বিকেলে দক্ষিণ বাকোলিয়া ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আশুর সভাপতিত্বে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন।
এছাড়াও নগর যুবদল নেতা মোঃ জসীম উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য দেন নকিব উদ্দিন ভুঁইয়া, এস এম সেলিম, ইয়াকুব চৌধুরী নাদিম, ইউনুছ চৌধুরী হাকিম, হাজী ইউনুছ, মোঃ আরিফুর ইসলাম মিঠু, রেনুকা বেগম ও রেজিয়া সুলতানা মুন্নিসহ আরো অনেকে।
বক্তারা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, স্বৈরাচারী সরকার হাসিনার সন্ত্রাসী আওয়ামী নেতা গুলজার গং ও কিশোর গ্যাং লালন পালনকারী যুবলীগ নেতা আনোয়ার, ফারুক সহ যারা নগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কাইয়ূম আহমেদ জয় এর ওপর হামলা করেছে এবং বিএনপির ওয়ার্ড অফিস ভাংচুরের মতো ন্যাংকার জনক ঘটনা ঘটিয়েছে, তাদের ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে পুলিশকে ভূমিকা রাখতে হবে।
আর তা না হলে ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কঠোর কর্মসূচির ঘোষণা পালন করতে বাধ্য হবে। এর আগে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনসহ সকল নেতাকর্মীরা ওয়ার্ড অফিসের সামনে থেকে উক্ত ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মিয়া খান পোল এলাকায় এসে শেষ হয়।

