ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে (সিআরএ)’র শোক প্রকাশ 

ডেস্ক নিউজ
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি’র ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র সভাপতি সোহাগ আরেফিন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন সহ সংগঠনের নেতৃবৃন্দরা।

 

এক শোক বার্তায় সংগঠনের পক্ষে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিংবদন্তি নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যু সংবাদ চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র জন্য ভীষণ কষ্টের এবং এতে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র অত্যন্ত ভারাক্রান্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজনীতিতে বলিষ্ঠ এই রাজনৈতিক ছিলেন একজন কিংবদন্তি রাজনীতিবিদ। ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী অনন্য এক নেতা। বিএনপির প্রতিষ্ঠাকালিন সময় থেকে দলকে সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন তিনি তা বলে শেষ হবার নয়। স্বৈরাচার বিরোধী আন্দোলন ও গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার একদফার আন্দোলন সহ নানা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান এর ভূমিকা ছিল অপরিসীম। কেবল চট্টগ্রাম নয় বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এক কিংবদন্তি পুরুষ হয়ে তিনি আজীবন বেঁচে থাকবেন। বিএনপি’র রাজনীতিতে তিনি চিরস্বরণীয় হয়ে থাকবেন। তাঁর পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।