ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলে”র চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা।

NewsDay 24
মার্চ ৪, ২০২৫ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

রিয়াজ সভাপতি, রমজু মিয়া সাধারণ সম্পাদক

চট্টগ্রাম ব্যুরোঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম মহানগর কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি কর্তৃক। মো. রিয়াজ’কে সভাপতি ও মো. রমজু মিয়াকে সাধারণ সম্পাদক করে ৫১ জন বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। এতে ৪ জন বিশিষ্ট নাগরিককে উপদেষ্ঠা হিসেবে রাখা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের রাজধানীর ২৮/১ নয়িপল্টন ভিআইপি রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজ্বী বাহা উদ্দিন নোবেল ও সাধারণ সম্পাদক কাজী শাহ আলম মো. রিয়াজকে সভাপতি, মো. রমজু মিয়াকে সাধারণ সম্পাদক ও মো মনিরুল ইসলাম মনির, ইঞ্জিনিয়ার হারুন, মো. নজরুল ইসলাম চৌধুরী, আবদুল মালেক’কে উপদেষ্ঠা করে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষনা করেন।

চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মো. রিয়াজ বলেন, নির্বাচিত কমিটির প্রত্যেক সদস্যগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একনিষ্ঠ কর্মী। দীর্ঘ ১৭ বছর রাজপথে থেকে ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন ভাবে মামলা হামলা, জেল জুলুম, অন্যান্য অত্যাচারের শিকার হয়েছি আমরা। বাড়ি ঘরে পর্যন্ত এসে থাকতে পারিনি। আমাদের স্ত্রী সন্তানের মুখও আমরা দেখতে পারিনি সেই সময়। আমরা দলে দুর্দিনে ছিলাম, ভবিষ্যতে দলের যেকোন সময়ে আমরা সাথে আছি।

পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলে”র চট্টগ্রাম মহানগর কমিটি সব সময় শ্রমিকদের সাথে ছিলো, ভবিষ্যতেও সুখে দুঃখে পাশে থাকবে।

রিয়াজ আরো বলেন, আমাকে সভাপতি হিসাবে নির্বাচিত করায় তারুণ্যের অহংকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সু-পুত্র জনাব তারেক রহমান, আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং ঢাকা মহানগর কেন্দ্রিয় সভাপতি ও সম্পাদক সহ কমিটির সকল নেতৃবৃন্দ’কে আমি এবং আমার চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

জিয়া পরিবারের সকল গঠনতন্ত্র মেনে হিংসা বিদ্বেষ মান-অভিমান ভুলে দলের স্বার্থে নিজেদের ভাগ্য পরিবর্তন না করে দলের ভাবমূর্তি উজ্জ্বল করে, দেশ পুন:গঠন এর জন্য তারেক জিয়ার নির্দেশ অনুযায়ী ৩১ দফা বাস্তবায়নের লক্ষে কাজ করার জন্য সবার সহযোগিতা ও দোয়া চাই।

তিনি আরো বলেন, সড়ক মহাসড়কের চালক হেলপার ও সকল শ্রমিক ভাইদেরকে চোখে ঘুম না রেখে সচেতনতা অবলম্বন করে রাস্তায় গাড়ি চালানোর জন্য অনুরোধ করছি।
সেই সাথে ট্রাফিক আইন মেনে সড়কে গাড়ি চালানোর জন্য বিনিত অনুরোধ করছি।

কমিটি অনুমোদনের সময় সকলে কৃতজ্ঞতা প্রকাশ করেন

কমিটি অনুমোদনের সময় সকলে কৃতজ্ঞতা প্রকাশ করেন

নিজ পরিবারের দায়িত্ব মাথায় নিয়ে কাজ করার জন্য নিজেকে সব সময় সচেতন রাখার জন্য আবারো অনুরোধ করছি। যাতে আপনার অবহেলার কারণে অন্য কারো ক্ষতি না হয়। সেই সাথে আপনার পরিবারকে যেন স্বজন হারা ব্যাথা বয়ে বেড়াতে না হয় আজীবন। আপনার মালিক পক্ষের প্রতি আপনি ভালো আচরণ করুন। রাস্তায় বের হলে সর্বসাধারণের সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার করুন।

এসময় রিয়াজ চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের পক্ষ থেকে কেন্দ্রীয় সভাপতি হাজী বাহা উদ্দিন নোবেল ও সাধারণ সম্পাদক কাজী শাহ আলম রাজাকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।