ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জসীম উদ্দিন সরকার আপাতত আর চট্টগ্রামে আসতে পারতেছে না – চীফ কমান্ড্যান্ট

admin
এপ্রিল ২৯, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

দুর্নীতির অভিযোগে গণমাধ্যমের সংবাদের শিরোনাম হয়েছিলো রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার জসীম উদ্দিন সরকার। তার অনিয়ম- দুর্নীতির বিষয়টি ছিলো সকলের কাছে ওপেন-সিক্রেট বিষয়।

তার অনিয়মের লাগাম টেনে ধরতেই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চীফ কমান্ড্যান্ট এর দপ্তর হতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাবিলদার জসীম উদ্দিন সরকার সহ মোট ৫জনকে গত ১২.৩.২০২৫ ইং তারিখে বদলীর আদেশ দেয়। হাবিলদার জসীম উদ্দিন সরকার’কে চট্টগ্রাম থেকে আখাউড়া বদলী করেন।

তবে এই বদলীর আদেশ’কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ৪৪ দিনের মাথায় হাবিলদার জসীম উদ্দিন তার অদৃশ্য ক্ষমতার প্রভাব বিস্তার করে ২৭.৪.২০২৫ ইং তারিখে তার বর্তমান কর্মস্থল আখাউড়া থেকে চট্টগ্রামের ষোলশহর স্টেশনে বদলীর আদেশ করান, যা সংশ্লিষ্ট প্রশাসনসহ সকলকে প্রশ্নবিদ্ধ করে তুলেন। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হলে পরবর্তীতে আদেশটি স্থগিত করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চীফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম।

এইনিয়ে হাবিলদার জসীম উদ্দিন সরকারের নানান অনিয়ম দুর্নীতির তথ্য প্রকাশের পর তাকে চট্টগ্রাম সিজিপিওয়াই থেকে আখাউড়ায় বলদীর ৪৪ দিন পরে আবারো কিভাবে চট্টগ্রামে তার বলদী হয় বিষয়টি জানতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চীফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম’কে মুঠোফোনে জানতে চাইলে, তিনি জানান তার অর্ডারটি তিনিই করেছিলেন। সেটি আবার স্টপ করা হয়েছে। আপনাদেরকে চাপ প্রয়োগ করে রাজনৈতিক তদবীরে দূর্নীতিবাজ হালিবদার জসীম উদ্দিন সরকার’কে ফের চট্টগ্রাম ষোলশহর স্টেশন পদায়ন হয়েছে এমন প্রশ্নের উত্তর দিতে রাজি নন তিনি। তবে জসীম উদ্দিন সরকার আপাতত আর চট্টগ্রামে আসতে পারতেছে না বলে জানিয়েছেন চীফ কমান্ড্যান্ট।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।