ঢাকাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষে কাজ করা হবে- শ্রমিক নেতা সেলিম পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদন
মে ১, ২০২৫ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

মহান মে দিবস আজ। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর ১ মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হয়।

১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মত্যাগের মধ্যদিয়ে বিশ্বে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শিকাগোর হে মার্কেটে দিনে ৮ ঘণ্টা কাজের দাবিতে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয়। এরপর থেকে সারা বিশ্বে দিনটি ‘মে দিবস’ হিসাবে পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় কার্যকরী সভাপতি বিআরইএল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মোঃ সেলিম পাটওয়ারী সকল শ্রমিক-কর্মচারীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষে চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচী পালন করা হবে বলে জানিয়েছেন তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।