ঢাকাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিক হিসেবে বাংলাদেশ রেলওয়ে এর কাছে শ্রমিকদের দাবি

ডেস্ক নিউজ
মে ১, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

শ্রমিক হিসেবে বাংলাদেশ রেলওয়ে এর কাছে আমাদের দাবি অনেক। নিন্মে রেলওয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ হতে ১৪ দফা দাবি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রেলওয়ে উপদেষ্টা ও মাননীয় রেলওয়ে মহাপরিচালক মহোদয়ের প্রতি বাস্তবায়ন সহ সুদৃষ্টি কামনা করছি।

১)নিয়োগ বিধি ২০২০ বাতিল করে শ্রমিক বান্ধব নতুন নিয়োগ বিধি প্রদান করতে হবে।
২)রেলওয়ে শ্রমিকদের জন্য রেলওয়ে হাসপাতাল গুলোতে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।
৩)রেলওয়ে বিদ্যালয় গুলোকে পূর্বের ন্যায় মানসম্পন্ন করার জন্য দহ্ম শিহ্মক নিয়োগ করতে হবে।
৪)রেলওয়ে শ্রমিকদের জন্য বরাদ্দ কৃত প্রহশন মূলক ৫০ টাকা রেশন বাদ দিয়ে সামরিক ও আদা সামরিক বাহিনীর ন্যায় রেশন চালু করতে হবে।
৫)রেলওয়ে শ্রমিকদের জন্য রেলওয়ে ভূমিতে পরিকল্পিত আবাসন ব্যাবস্থা করতে হবে।
৬) রেলওয়ে বিদ্যুৎ বিভাগ ট্রেন লাইটিং ( রানিং স্টাফ) দের অবিলম্বে মাইলেজ প্রদান করতে হবে।
৭) রেলওয়ে বিদ্যুৎ বিভাগ ট্রেন লাইটিং ( রানিং স্টাফ) দের অবিলম্বে হোল্ড রেষ্ট প্রদান করতে হবে।
৮) সকল আন্তঃনগর ট্রেনের পাওয়ারকারের সৃষ্ট জটিলতা অবিলম্বে নিরসন করতে হবে।
৯) শ্রমিক কর্মচারীদের কাজের মূল্যায়ন করতে হবে।
১০) পোষ্য কোটা পূর্বের ন্যায় বহাল ও অন ডিউটি অবস্থায় শ্রমিকের মৃত্যু হলে তার পোষ্য অথবা পরিবার যোগ্যতা সম্পন্ন চাকরি দিতে হবে।
১১) রেলওয়ে বিদ্যুৎ বিভাগের সকল গ্রেডের দ্রুত পদোন্নতি দিতে হবে। ইলেকট্রিক মিস্ত্রী গ্রেড -২ পদোন্নতির জটিলতা নিরসন করে দ্রুত পদোন্নতির ব্যবস্থা করতে হবে।
১২) বিদ্যুৎ বিভাগের সকল গ্রেডের কর্মচারীদের জন্য ঝুঁকি ভাতা চালু করতে হবে।
১৩) লোকোমোটিভ মাষ্টার, ট্রেন পরিচালক ন্যায় বিদ্যুৎ বিভাগ রানিং স্টাফদের উন্নত পোশাক ও সকল স্টেশনে অবিলম্বে রানিং রুমের ব্যবস্থা করতে হবে।
১৪) সুষ্ঠু ট্রেন পরিচালনা ও বিদ্যুৎ বিভাগের শ্রমিক বান্ধব বিভিন্ন জটিলতা নিরসনের স্বার্থে বিদ্যুৎ বিভাগ রানিং স্টাফ প্রতিনিধি বনাম বিভাগীয় কর্মকর্তাদের সহিত প্রতি মাসিক সমন্বয় সভার ব্যবস্থা করতে হবে।

ধন্যবাদেন্তে- রেলওয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষে জাকির আহমেদ
উপদেষ্টা ও প্রচার ও প্রকাশনা সমন্বয়কারী
রেলওয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রাম।।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।