ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তীব্র গরমে পথচারীদের জন্য মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার ফ্রি শরবত বিতরণ

ডেস্ক নিউজ
মে ১২, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর ত্রাণ ও দুর্যোগ মোকাবেলা সেলের সহযোগিতায় সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে চলমান তীব্র তাপদাহে পিপাসার্ত মানুষের মধ্যে সুপেয় শরবত (লেবু, ট্যাং, চিনি ও তরমুজ মিশ্রিত) বিতরণ করা হয়।

১২ মে ২০২৫ সোমবার সকাল ৯টা থেকে ফটিকছড়ি বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের ম্যানিজিং ট্রাস্টি মওলা হুজুর সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।

এসময় পরিদর্শনে এসে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী জানান, ফটিকছড়িসহ সমগ্র দেশবাসী এখন প্রচণ্ড তাপদাহের মধ্যে অবস্থান করছেন। এমন সময় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার এমন উদ্যোগ নেওয়া হয়েছে যা প্রশংসনীয়।

তারা এ কাজ না করলে আমরা পৌরসভার পক্ষ থেকে এ কাজটি করার উদ্যোগ ছিল। এ সংগঠন সরকারের অংশীদার হয়ে সরকারী কাজে সহযোগিতা করেছে। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সমাজসেবক মো: জালাল উদ্দিন, পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি থানার সভাপতি মাষ্টার রতন চৌধুরী প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।