গত ০৫/০৮/২০২৪ ইং তারিখে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ইপিজেড থানায় দেশিয় অস্ত্র, বোমা ককটেলসহ দাহ্য পদার্থ নিয়ে হামলার ঘটনায় রুজুকৃত মামলার আসামী বাংলাদেশ শ্রমিক লীগ মেঘনা পেট্রোলিয়াম শাখার সাধারণ সম্পাদক আজগর পারভেজ’কে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ।
আজগর পারভেজ পিতা মৃত আবু মহসিন মাতা মরিয়ম খাতুন সাং জুলধা, নুর উদ্দিন সারাং এর বাড়ি, পোস্ট ফকিন্নিরহাট, থানা কর্ণফুলী, জেলা চট্টগ্রাম’কে উক্ত ঘটনার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ১৪/০৫/২০২৫ ইং তারিখে ইপিজেড থানার মামলা নং ২ তারিখ ২২/৮/২০২৪ ইং অধীনে সিমেন্ট ক্রসিং এলাকা হতে আটক করা হয়।
আসামি আজগর পারভেজ বাংলাদেশ শ্রমিক লীগের অধীনে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
শ্রমিক লীগ নেতা আজগর পারভেজ আটকের বিষয়টি ইপিজেড থানা পুলিশ নিশ্চিত করেছেন।

