ঢাকাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে আটক ১

নিজস্ব প্রতিবেদন
জুন ৫, ২০২৫ ১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজির দায়ে একজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

গত ৪ জুন বুধবার রাত আনুমানিক ১০ টার সময় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে বহিরাগত একজনকে রেলের ৮টি টিকিট সহ আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এসআই শওকত হোসেন ও এসআই মোয়াজ্জেম হোসেন।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা যায়, অস্ত্রশাখার চীফ ইন্সপেক্টর এর নেতৃত্বে সকাল থেকে চৌকষ টিম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারি ধরার জন্য ডিউটতে মোতায়েন ছিল। তারই ফলস্বরূপ একজন আসামীকে হাতেনাতে ধরা হয়েছে।

আটককৃত আসামীর বাড়ি কক্সবাজার চকরিয়ায়। সে হারবাং গ্রামের ফরিদুল আলমের ছেলে সেলিম উদ্দিন (২৩)। সেলিমকে আটকের পর তার কাছে আন্তনগর ট্রেন কক্সবাজার, কুমিল্লা, সিলেট, আখাউড়া ও চাঁদপুর রুটের মোট ৮টি টিকিট পাওয়া গেছে।

এবিষয়ে কমাড্যান্ট (পূর্ব) শহীদ উল্লাহ জানান, আসামীকে আরো জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদ উপলক্ষে আমাদের সদস্যরা বাড়তি চাপের মধ্য থাকলেও নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি স্টেশনের শৃঙ্খলা ফেরাতে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।