ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গামাটি’র পর্যটকদের নিরাপত্তা ও সেবা প্রদান নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের হোটেল ভিজিট

সোহাগ আরেফিন
জুলাই ৭, ২০২৫ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

রাঙ্গামাটি’র কাপ্তাই লেকে পাহাড়ী ঢলের নতুন পানি ও টানা কয়েকদিনের বৃষ্টিতে রাঙ্গামাটি ও কাপ্তাই পানিতে টইটম্বুর সেই সাথে বাড়ছে পর্যটক।

আজ (৭জুলাই ২০২৫ইং) ট্যুরিস্ট পুলিশ রাঙ্গামাটি রিজিয়ন এর পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান কর্তৃক পর্যটকদের সেবার মান ও নিরাপত্তার দিক বিবেচনায় রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলার ‘সোনার বাংলা’ নামক হোটেল ভিজিট করা হয়।

এসময় হোটেলের সার্বিক ব্যবস্থাপনা, সিসিটিভি, হোটেল কক্ষ, রেজিস্টার বুক, ক্যাফে, কিচেন, রুফটপ, সিকিউরিটি, ফায়ার সেইফটি, লন্ড্রি সহ সার্বিক সকল বিষয় তদারকি করা হয় এবং পর্যটন সেবায় বিধিসম্মত মান বজায় রাখার পরামর্শ প্রদান করা হয়।

পুলিশ সুপার আদনান তাইয়ান হোটেলের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং এ মান বজায় রাখার জন্য অনুরোধ ও বিবিধ গাইডলাইন প্রদান করেন। এসময় হোটেল কর্তৃপক্ষের পক্ষ হতে ম্যানেজার সহ অন্যান্য স্টাফগণ উপস্থিত ছিলেন৷ ট্যুরিস্ট পুলিশ, রাঙ্গামাটি রিজিয়ন ও জোনের ইনচার্জ সহ অন্যান্য সদস্যবৃন্দ ভিজিটকালীন ও তদারকির সময় উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।