ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ সনাতন পার্টি (BSP) এর খুলশী থানার আহ্বায়ক কমিটি ঘোষনা

নিজস্ব প্রতিবেদন
জুলাই ২৬, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সনাতন পার্টি (BSP) চট্টগ্রাম জেলা কমিটির নীতিনির্ধারণী সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সনাতন পার্টি (BSP) চট্টগ্রাম মহানগরের আওতাধীন খুলশী থানার আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন (BSP) চট্টগ্রাম জেলা কমিটি।

২৫ জুলাই (BSP) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি শ্রী নারায়ন মজুমদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্রী সঞ্জয় চক্রবর্তী উক্ত কমিটির অনুমোদন দেন।

১১জন বিশিষ্ট অনুমোদিত কমিটিতে আহ্বায়ক প্রকাশ কুমার ঘোষ, সদস্য সচিব বিপ্লব দাশ গগন, সদস্য সুমন বাহাদুর, প্রদিপ পাল, রনি সিংহ, নারায়ণ আচার্য, রবিন দাশ, অনি দাশ, রবি সেন, মিঠু দাশ ও সাজু নাথ এর নাম ঘোষনা করা হয়।

অনুমোদিত খুলশী থানা আহ্বায়ক কমিটির সকল কার্যক্রম সাংগঠনিক ও নিয়মকানুন গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে। এছাড়া থানা কমিটিকে শক্তিশালী করার লক্ষে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সম্মেলন করার জন্য ওয়ার্ড ও ইউনিট কমিটি গঠন করার জন্য প্রত্যয় ব্যক্ত করেন চট্টগ্রাম জেলা কমিটি।

বাংলাদেশ সনাতন পার্টি (BSP) চট্টগ্রাম জেলা কমিটি ও সংগঠনটির সাধারণ সদস্যরা আশা করছেন— নব গঠিত আহ্বায়ক কমিটি সঠিক নেতৃত্বের মাধ্যমে সনাতন ধর্মের খ্যাতি ও সম্মান বৃদ্ধি করবে এবং সনাতন সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।