আগামী নির্বাচনসুষ্ঠু এবং উৎসবমুখর হবে বলেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
রবিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা এলাকায় আনন্দ শিপইয়ার্ডে ৫৫০০ ডেড ওয়েট টনের জাহাজ তুরস্কের কোম্পানির কাছে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘নানা প্রতিকূলতা ও ঘাত প্রতিঘাত অতিক্রম করে আমরা জনগণের শক্তিতে বলিয়ান হয়ে এগিয়ে যাচ্ছি এবং সেই ভাবেই আমরা বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় আগামী নির্বাচন সম্পন্ন করব।’
তিনি আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর যে কাজটি আমরা শুরু করেছি বাংলাদেশের জনগনের নির্বাচিত সরকার সেটা এগিয়ে নিয়ে যাবে। গণ-অভ্যুত্থানের পর একটা সরকারের জনগণের প্রত্যাশার যে কাজগুলো করা দরকার, তার অনেকখানি আমরা পূরন করতে পেরেছি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব এনডিসি নুরুজ্জামান, তুরস্কের কমার্শিয়াল কাউন্সিলর বেলাল বেলুয়েট, আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বারী, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান প্রমুখ।
উল্লেখ্য, ‘ওয়েস ওয়্যার’ নামের এই জাহাজটি ৩৪১ ফুট দীর্ঘ, ৫৫ ফুট প্রস্থ ও ২৫ ফুট গভিরতার জাহাজটি ২৭৩৫ হর্স পাওয়ার ইঞ্জিন দ্বারা সজ্জিত এবং ১২ নট গতিতে ৫৫০০ টন কার্গো পরিবহন করবে। স্টীল,কয়েল,কয়লা,সার,খাদ্যশস্য এবং বিভিন্ন বিপজ্জনক মালামাল বহনে সক্ষম।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD