ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু আক্রান্ত একদিনে সর্বোচ্চ রোগী ভর্তি, মৃত্যু বেড়ে ১৫০

Rokib
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে, যা এ বছর এক দিনের নিরিখে সর্বোচ্চ রোগী। এর আগে গত ১০ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২৫ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮৯১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। তাতে এ বছর এই রোগে মোট ১৫০ জন মারা গেলেন। মৃতদের মধ্যে দুজন ঢাকার ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে এবং একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারা সবাই নারী। তাদের একজন ১৪ বছর বয়সী, একজন ৩৬ বছর বয়সী এবং আরেকজন ৩৮ বছর বয়সী।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন, জুন মাসে ১৯ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মারা গেছেন ২৮ জন। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি। এ বছর জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি, ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪১৫ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২৪৪ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এ ছাড়া ঢাকা বিভাগে ১২২ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, খুলনা বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, রংপুর বিভাগে ছয় জন, বরিশাল বিভাগে ১২৩ জন এবং সিলেট বিভাগে চার জন রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৭১৫ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭০২ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১০১৩ জন ভর্তি আছেন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।