চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার পূর্ব হাছনদন্ডী এলাকায় সোমবার সকাল ১১টা ১০ মিনিটে যাত্রীবাহী ঈগল পরিবহনের বাস (নম্বর: চট্টগ্রাম-জ-১১-০১২০) এবং দুইটি নাম্বারবিহীন সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ফাতেমা বেগম (৭৫), শামিমা আক্তার (৪৫) ও মো. শরিফ (২৬)।
ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও সাতজন। তাদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা জানায়, নিহত ফাতেমা বেগম সাবেক মন্ত্রী কর্নেল অলি আহমদের ভাগ্নি।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম জানান, দুর্ঘটনায় ব্যবহৃত বাস ও সিএনজি পুলিশ জব্দ করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

