ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতকানিয়ায় পুলিশের অভিযানে দেশীয় একনলা বন্দুক ও কার্তুজ উদ্ধার

সাফায়েত মোরশেদ , নিজস্ব প্রতিবেদক ,চট্টগ্রাম
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন এলাকায় পুলিশের একটি সফল অভিযানে দেশীয়ভাবে তৈরি একটি একনলা বন্দুক ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই অভিযান পরিচালিত হয় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু, নির্দেশনায়।

১৭ সেপ্টেম্বর ২০২৫ ইং, রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জাহেদুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ বেলাল হোসেন এবং তার সঙ্গীয় ফোর্স একটি নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ঘটনাস্থল থেকে কার্তুজসহ একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

এই ঘটনায় সংশ্লিষ্ট এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় অস্ত্র আইন, ১৮৭৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ অস্ত্র উদ্ধারের এই ধরণের অভিযান চলমান থাকবে এবং এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা সচেষ্ট থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।