ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাটিরাঙ্গার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর  চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ 

এম লোকমান,খাগড়াছড়ি প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির মাটিরাংগার দুর্গম পাহাড়ি এলাকায় স্থানীয় পাহাড়ি-বাঙালি ২ শতাধিক অসুস্থ রুগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন।

১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকে  দিনব্যাপী মাটিরাঙ্গা উপজেলাধীন তাইন্দং  ইউনিয়নের হেডম্যান পাড়ার সুধীলা রঞ্জন হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্নেল  ইব্রাহীম আধহাম পিএসসি জি এর নির্দেশনা ও জোন উপ-অধিনায়ক, জেড এসও মেজর মাসুদ খান পিএসসি এর উপস্থিতিতে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ চিকিৎসাসেবা দেন সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক ডা:মেজর মুঈদুল করিম । এতে স্ত্রীরোগ, চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেট ব্যথা, শারীরিক দুর্বলতা, মাথা ব্যথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেন তিনি। প্রায় ২০০ জন রোগী এই চিকিৎসাসেবা ও ঔষধ নেন।

এসময় স্থানীয় হেডম্যান, কারবারি’সহ বিভিন্ন পদস্থ  সামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।